১. প্রাইভেসি পলিসি
ফ্রি সাইট ভিজিটের ফর্মে আপনি যা লেখেন, শুধু সেটুকুই আমরা রাখি: নাম, মোবাইল নম্বর, এলাকা, জায়গার ধরন আর মাপ, ভিজিটের তারিখ, সমস্যার বিবরণ আর আপনার পাঠানো ছবি। এগুলো আমাদের নিজেদের সার্ভারে থাকে। কাজের জন্য আপনার সাথে যোগাযোগ করা আর কাজটা করা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করি না, কারও কাছে বিক্রিও করি না।
আপনার পাঠানো ছবি ওয়েবসাইটে কেউ খুলে দেখতে পারে না, শুধু আমরা দেখি। আপনার তথ্য মুছে ফেলতে চাইলে ফোন বা ইমেইল করে বলুন, আমরা মুছে দেব।
সাইট চালাতে শুধু দুটো দরকারি কুকি লাগে (একটা সেশনের, একটা ফর্মের নিরাপত্তার), দুই ঘণ্টা পর নিজে থেকে মুছে যায়। কোনো বিজ্ঞাপন বা ভিজিটর মাপার কুকি এখন ব্যবহার করি না। পরে করলে এই পেজে জানিয়ে দেব।
প্রশ্ন থাকলে: [email protected] · 01632-190383